Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের উকিলপাড়ার মাহমুদ’র হয়ে প্রক্সি দিয়ে নাটোরের জুবায়ের আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর
অক্টোবর ২১, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি হিসেবে পরীক্ষা দেয়ায় মো: জুবায়ের হোসেন নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃত জুবায়ের নাটেরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার মো: আরশেদ আলীর পুত্র।

আজ শুক্রবার (২১ অক্টোবর) শুক্রবার বেলা ১১ টায় পরীক্ষা চলাকালীন সময়ে তাকে পিরোজপুর পিটিআই  (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র) থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ।

সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ আরো জানান, আমাদের এই সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা এক প্রক্সি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। আমরা সবকিছু মিলিয়ে দেখলে হাতের লেখা ও বিভিন্ন দিক থেকে তাকে ভূয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান। সে অন্য একজনের পরীক্ষা দিতে আসছিল যা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারায় বহিষ্কার করে থানায় হস্তান্তর করেছি। এ বিষয়ে মামলা প্রকৃয়াধীন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান বলেন, আজ জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে আমি পিটিআই এর একটি কক্ষে ম্যাজিষ্ট্রেট হিসেবে সব পরীক্ষার্থীকে তদন্ত করে দেখছিলাম। তখন এক প্রক্সি পরীক্ষার্থীকে আমরা পেয়েছি। তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, আটককৃত জুবায়ের পিরোজপুরের দক্ষিণ শিকারপুর এলাকার মো: সেলিম হাওলাদারের পুত্র মো: মাহমুদ হোসেন এর পক্ষে প্রক্সি দিতে গিয়ে আটক হন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।