Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে গোয়ালমাঠ একাদশের ২ গোলে বিজয়

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে-২০২২ এ গোয়ালমাঠ ফুটবল একাদশের ২ গোলে বিজয়। আজ শুক্রবার বিকাল ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মঘিয়া ইউনিয়ন স্পোটিং ক্লাবের উদ্যোগে শহিদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় গোয়ালমাঠ ফুটবল একাদশ ৪-২ গোলে শিয়ালকাঠী যুবসংঘ ফুটবল একাদশকে হারিয়ে বিজয় লাভ করে। খেলা পরিচালনা করেন জীবন দাস,তৈয়াবুর রহমান ও আ: রহমন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার বাগেরহাট সদর সার্কেল মো: মাসুদুল হাসান। খেলায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ,কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: মনরূল ইসলাম, আওয়ামীলীগের সহ সভাপতি হাজরা রেজা সেলিম,আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,সাবেক জেলা ছাত্রলীগ নেতা মীর জয়েসী আসরাফী জেমস, কৃষকলীগের সভাপতি কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন দিদার,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, আওয়ামীলীগ নেতা সেখ কামরুল ইসলাম,পুলিন বিহারী সাহা সহ টুর্ণামেন্ট কমিটির সকল কর্মকর্তা ও সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।