Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত উদ্যোগে ‘‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা’অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) সকাল ১০ টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রক্টর ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ড. মোঃ কামরুজ্জামান
সঞ্চালক,ফাহাদুল ইসলাম,ফোকাল পয়েন্ট,অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি,রেজিস্টার, প্রকৌশলী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগে শিক্ষক শিক্ষার্থী ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন ফাহাদুল ইসলাম ফোকাল পয়েন্ট, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি। আলোচনা সভায় বক্তারা অভিযোগ প্রতিকারে বিভিন্ন গ্রহণযোগ্য পদক্ষেপ এবং সকলের সহায়তার বিষয়ে তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।