Nabadhara
ঢাকাশনিবার , ৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দু’দিনব্যাপী ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, নড়াইল
জানুয়ারি ৭, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া মিনাপাড়ায় দু’দিনব্যাপী ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে এ অনুষ্ঠান শেষ হয়েছে।

প্রতিযোগিতায় নড়াইলসহ যশ্রো, খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট ও নওগাঁ জেলা থেকে ১০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দুইগ্রুপে বিজয়ী ১০জনকে পুরস্কৃত করা হয়। স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন পেশার মানুষ ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

খড়রিয়া মিনাপাড়া বায়তুর রহমান জামে মসজিদের উদ্যোগে এবং মরহুম হালিমা আলতাফ হোসেন মিনার স্মরণে এ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ইসলামী আলোচনায় প্রধান অতিথি ছিলেন-মুফতি আব্দুল মান্নান। প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান আজাদী। এছাড়া বিশেষ বক্তা ছিলেন-মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদী, মাওলানা মুফতি হাফিজুর রহমান, মাওলানা মুফতি মাহফুজুর রহমানসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।