Nabadhara
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার -১

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক নারীকে কেন্দ্র করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের এক গৃহবধূ (২০) নিজ বসতঘরের শয়নকক্ষে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের মো. ইলিয়াছ ফকিরের ছেলে মো. মিরাজ ফকির (২২) ঘরে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অনৈতিক কাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত মিরাজ ফকিরকে আটক করেন। পরে বিষয়টি আলফাডাঙ্গা থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম ও আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তারা বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক ও উদ্বেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ভিকটিম ও অভিযুক্ত যুবকের মধ্যে পূর্ব পরিচয় ছিল। স্থানীয়রা ঘটনাস্থলে তাদের আটক করে পরে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ উভয়কে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।