Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ফেসবুক পেইজ খুলে প্রতরণা, যুবক গ্রেপ্তার

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে পীর ও দয়াল বাবা নামে ফেসবুক পেইজ খুলে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা মোঃ সিহান কাজী (১৭) কে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩(২)/২৪(২)/৩৫(২) ধারায় নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে।মামলা নং ০৫।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার (১৪ জানুয়ারি) সকালে তাকে নড়াগাতি থানায় নিয়ে আসা হয়। সে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মোঃ দুলাল কাজীর ছেলে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ৩ টি মোবাইল ফোন এবং ১ টি সিম কার্ড জব্দ করা হয়।সংঘবদ্ধ আন্তঃজেলা এই গ্রুপটি দীর্ঘদিন যাবৎ ‘গরীবের বন্ধু’ নামক ফেসবুক পেইজ খুলে ‘পাগলা বাবার দরবার শরীফ, কিশোরগঞ্জ’ এর নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের ভিডিও প্রচার করে আসছিল। গত ১ নভেম্বর ২০২২ তারিখে নড়াগাতি থানার টোনা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৩৩) বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে প্রতারকের সাথে মোবাইলে তার সমস্যার কথা বলেন। এই সুযোগে প্রতারক চক্রটি ওই নারীর কাছ থেকে কয়েক ধাপে ৩ লক্ষ টাকা আত্মসাৎ করে।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা নবধারা কে বলেন, ধর্মপ্রাণ মানুষ বিপদ থেকে উদ্ধার ও শান্তির আশায় সহজেই প্রতারণার শিকার হয়। এভাবেই মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ধর্মভীরু নারী ও পুরুষদের প্রতারণা করে আসছিল চক্রটি। গ্রেপ্তারকৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।