Nabadhara
ঢাকারবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সুলতান মেলায় ষাঁড়ের লড়াই দেখে মুগ্ধ দর্শক

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
জানুয়ারি ১৫, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ষাঁড়ের লড়াই দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত হাজার হাজার দর্শক। সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন কুড়ির ডোপ মাঠে এ লড়াই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া ষাঁড়ের লড়াই পড়ন্ত বিকেল পেরিয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ১৪ দিনব্যাপী সুলতান মেলার অষ্টম দিনে গ্রাম বাংলার চির ঐতিহ্য ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। লড়াইয়ে অংশ গ্রহনের জন্য নড়াইলসহ বিভিন্ন এলাকা ও আশপাশের জেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮০টি ষাঁড় নিয়ে মাঠে আসেন মালিকরা।

বিশালাকৃতির এসব ষাঁড়ের লড়াই দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে অসেন। ষাঁড়ের মালিকরাও প্রাণপন চেষ্টা করেন নিজ নিজ ষাঁড়কে বিজয়ী করতে। ষাঁড় অবলা প্রাণী হলেও লড়াইয়ে নিয়ে যাওয়ার আগ মূহুর্তে কোন কোন ষাঁড় মালিককে ষাঁড়ের কানে ফিস ফিস করে কথা বলতে দেখা গেছে। মালিকরা যেকোন মূল্যে ষাঁড়কে জয়ী হয়ে আসার কথা বলেন কানে কানে। মালিকের সম্মান বাঁচাতে ষাঁঢ় ও প্রাণপন চেষ্টা করে থাকে। লড়াইয়ে জিততে গিয়ে প্রতিপক্ষ ষাঁড়ের শিংয়ের খোঁচায় অনেক সময় গুরুতর জখমের শিকার হতে হয় লড়াইরত ষাঁড়কে। তারপরও পিছু হটেনা দু’পক্ষের প্রতিদ্বন্দ্বী ষাঁড়।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সুলতান মেলায় গ্রামীণ খেলা সহ আগামী ২০ জানুয়ারী শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ১৪ দিনব্যাপী সুলতান মেলা শেষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।