Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মুজিব বর্ষের ঘর পরিদর্শন করলেন ইউএনও

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
জানুয়ারি ১৯, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে নির্মাণাধীন মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নড়াইল সদর ভুমি কর্মকর্তা ( এ্যাসি ল্যান্ড) সেলিম আহমেদ। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন শেষে, ঘর নির্মানের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং দ্রুত ঘরের নির্মাণ কাজ শেষ করার আহবান জানান।

সুত্রে জানা গেছে , মুজিব বর্ষে শাহাবাদ ইউনিয়নে ১০ টি ঘর নির্মাণের কাজ চলছে ২.২ শতক জমির উপর নির্মিত এই ঘর যার ব্যয় হবে ২ লাখ ৮৯ হাজার ৫ শত টাকা।
ঘরের ঠিকাদার মিজানুর রহমান বলেন, আবাসন প্রকল্পের যে ঘর গুলো বিগত সময়ে করেছি এবং এই শাহাবাদে করছি প্রতিটি ঘর সরকারী নিয়ম অনুযায়ী করেছি। উপকার ভোগী পরিবার গুলো যেন তার ঘরগুলোতে শান্তিতে বসবাস করতে পারে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন, সরেজমিনে গিয়ে ঘর গুলো দেখে খুবই ভাল লাগছে এবং মানসম্মত হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।