Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে গান স্যালুটে চিরবিদায়

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
সোমবার দুপুর ২ টার দিকে তিনি নিজ গ্রামের বাড়ীতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্ব-জন রেখে গেছেন।

সোমবার বাদ আসর দারিয়ালা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ চত্বরে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কুলিয়া বড়ঘাট কবরস্থান মাদ্রাসায় তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযার নামাজের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক ছিনু, গাংনী ক্যাম্প ইনচার্জ রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।