Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় সার বোঝাই লাইটার ডুবি: ৮ কর্মচারী জীবিত উদ্ধার

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সার বোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামক একটি লাইটার ডুবে গেছে। এসময় লাইটারের ৮ কর্মচারী সাঁতরিয়ে পাশের লাইটারে উঠতে সক্ষম হয়েছে।

জানা গেছে বন্দরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভীটা অলিম্পিক( MV. VITA OLYMPIC) নামক জাহাজ থেকে সার বোঝাই করে এমভি শাহাজালাল এক্সপ্রেস নামক লাইটারটি। এর পর মঙ্গলবার(২৪ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে লাইটারটি পন্য খালাসের জন্য যশোরের নোয়াপাড়ার উদ্দ্যেশে রওয়ানা দেয়।কার্গোটি মোংলা বন্দরের বহিঃনোঙ্গর হাড়বাড়িয়া-৮ এলাকায় এসে পৌঁছালে লাইটারের প্রোপেলার শ্যাপ ভেঙ্গে ইঞ্জিন রুমে পানি ঢুকতে থাকে। এসময় লাইটারের ৮ কর্মচারী পাশ্বে থাকা অন্য লাইটারে সাঁতরিয়ে আশ্রয় নেয়। কিছুক্ষনের মধ্যে লাইটারটি ডুবে যায়।

খবর পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল।

মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, লাইটার ডুবির ঘটনা তদন্তে বুধবার সকালে বন্দরের হারবার বিভাগ ওই এলাকা পরিদর্শন করবেন। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছেনা বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।