Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলায় সাবেক চেয়ারম্যান জেল-হাজতে

শরিফুল ইসলাম, নড়াইল
জানুয়ারি ২৫, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবকলীগ নেতা আকবার হোসেন লিপন কে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামী মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়াসীলীগ নেতা মোস্তফা শিকদারসহ সকল আসামীকে জেল হাজতে প্রেরন করেছে নড়াইলের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।আসামীরা এর আগে মহামান্য হাইকোটে হাজিরা দিলে আদালত তাদের চার সপ্তাহের মধ্যে নড়াইলের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনা মোতাবেক আসামীরা গতকাল বুধবার দুপুরে আদালতে হাজিরা দিলে আদালত তাদের কে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরন করেন।

আসামীরা হলেন, সাবেক চেয়ারম্যান মোস্তফা শিকদার, রিজাউল শিকদার, ওবায়দুর শিকদার,তোফায়েল শিকদার,রফিকুল শিকদার,তিথুন শিকদার,আকবর মোল্যা, শাহাজাদা মোল্যা,বিল্লাল শেখ, সেলিম শেখ ,মিলু মোল্যা, রফিক শেখ ও দিলে শেখ।

উল্লেখ্য গত বছর ১১ ডিসেম্বর রাতে উপজেলার মঙ্গলহাটা গ্রামের নূর মিয়া শেখের ছেলে সাবেক ইউপি মেম্বর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আকবর হোসেন লিপন শেখকে আসামীরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে তার ডান হাত কেটে শরীর থেকে বিছিন্ন করে ফেলে। এছাড়া তার শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি কুপিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। উন্নত চিকিৎসার পরও লিপন বর্তমানে নিজ বাড়ীতে মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে। এ ঘটনায় লিপনের ভাই শিপন শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩ তারিখ ১৪.১২.২০২২ ইং ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।