Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনের সাবেক এমপি মুফতি শহিদুল ইসলাম দাফন অনুষ্টিত

শরিফুল ইসলাম নড়াইল
জানুয়ারি ২৭, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য, আল- মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া- ইন্নালিল¬াহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, প্রেসারসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জে শহীদুল ইসলাম তার প্রতিষ্ঠিত মাদ্রাসা আবু হুরায়রায় মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মরহুমের নামাজে জানাজা গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সামনে প্রথম জানা অনুষ্ঠিত হয়েছে। পরে কেরাণীগঞ্জের কলাতিয়ায় তারই প্রতিষ্ঠিত আল-মারকাজুল ইসলামী কমপ্লেক্সের সামনে মরহুমের ২য় জানাজা শেষে দাফন করা হয়েছে।

উল্লেখ্য ২০০২ সালের মুফতি শহীদুল ইসলাম উপনির্বাচনে নড়াইল -২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন । তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।