Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মোসাঃ সুমাইয়া (২)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার গাওলা ইউনিয়নের মেঝেরা গাওলা গ্রামে এঘটনা ঘটে। নিহত সুমাইয়া মেঝেরা গাওলা গ্রামের মাহাবুর শিকদারের মেয়ে।

নিহত সুমাইয়ার মা বলেন, সুমাইয়া বাড়ির ওঠানে খেলছিল। হঠাৎ তাকে ওঠানে দেখতে না পেয়ে সবখানে খোজাখুজি করা হয়। পরে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। সেখান থেকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, এ বিষয়ে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। যেহেতু শিশুটির পরিবারের কোন অভিযোগ নেই তাই ময়না তদন্ত ছাড়াই নিহত শিশুর পিতা মাহবুর সরদা থানায় অবগত করে মরদেহটি বাড়িতে নিয়ে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।