Nabadhara
ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম সাফা (স্টাফ রিপোর্টার) চিতলমারী
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানীয়ারী ইউনিয়ন পরিষদের ‘নারী ইউপি সদস্যকে জুতাপেটা করে লাঞ্ছিত করার অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলেন করেছেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

১ ফেব্রæয়ারী বুধবার সকাল ১১ টায় উপজেলা চেয়াম্যানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে চেয়ারম্যান অশোক কুমার বড়াল সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে শোনান।
এ সময় তিনি নিজেকে খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে সাফল্য অর্জন করেছেন বলে দাবি করে জানান, একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকায় উন্নয়নের জন্য তার ব্যাপক অবদান রয়েছে। তিনি একাধিকবার চরবানীয়ারী ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া দুই বার উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।তাদের সুনাম ক্ষুণœ করার জন্য একটি কুচক্রি মহল নানা অপপ্রচার চালাচ্ছে।
তিনি তার লিখিত বক্তেব্যে আরোও বলেন, তার বিরুদ্ধে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য কবিতা রানাকে জুতা পিটা করে মারধর ও ওই নারীকে কুপ্রস্তাব দিয়েছে বলে অভিযোগ করে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে যে লিখিত অভিযোগ দিয়েছেন এর পেছনে একটা গভীর চক্রান্ত রয়েছে বলে দাবি করেন জানান সামনে উপজেলা নির্বাচনে তার প্রতিদ্ব›দ্বীরা নানা অপপ্রচার ও তাকে হেয় করার জন্য মাঠে নেমেছে। বিষয়টি ন্যায় বিচার ও সঠিক তদন্তের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।