Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে।
আজ শুক্রবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিহার সিকদার পশ্চিম মাছপাড়া গ্রামের গুরুদাস সিকদারের ছেলে।

জানাগেছে, পশ্চিম মাছপাড়া গ্রামের মহাদেব সরকারের ছেলে মৃনাল সরকার ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফঁাদ তৈরী করে। ঘটনারদিন সকালে নিহার সিকদার বীজতলার পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বৈদ্যুতিক ফাঁেদ জড়িয়ে নিহার সিকদার নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মৃনাল সরকার ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

নিহত নিহার সিকদারের ভাই নৃপেন সিকদার (৪০) বলেন, মৃনাল সরকার তার বাড়ি থেকে অবৈধ ভাবে বিলে বিদ্যুতের লাইন নিয়ে ইঁদুর মারার জন্য ফঁাদ তৈরী করেছিল। সেই ফঁাদে জড়িয়ে আমার ভাই নিহার সিকদার নিহত হয়েছে। আমি মনে করি এটি এক ধরণের হত্যাকান্ড। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওমর শরীফ বলেন, ঘটনাস্থল থেকে নিহত নিহার সিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এছাড়া নিহত নিহার সিকদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, অবৈধ সংযোগ দিয়ে যারা এভাবে ইঁদুর মারার ফঁাদ তৈরী করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে শীঘ্রই মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।