Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে প্রশাসক রিটন

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার পাবনাপাড়ার ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ।

শুক্রবার রাত ৮টায় নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় যান তিনি। এ সময় তিনি ভূমিহীনদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকায় কথা জানান। মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন রাসিক প্রশাসক।

এ সময় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীর শান্তিপ্রিয় নগরী। আমরা যারা রাজশাহীতে বসবাস করি, আমরা সবাই একটি পরিবারের মতো। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, তা ঠিক হবে না। রাজশাহীর সকল নাগরিককে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

রাসিক প্রশাসক মহোদয় আরো বলেন, ডিসি, এসিল্যান্ডসহ সংশ্লিষ্টরা নিয়ে একটি টিম করে দেওয়া হবে, তারা ঘটনাটি খতিয়ে দেখবে। শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হবে বলে আশা করি।

আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহোদয় আছেন, ইতোমধ্যে আমি উনার সাথে কথা বলেছি। তাঁর কাছে আপনারা গেছেন, মন্ত্রী মহোদয় আপনাদের আশ্বাস দিয়েছেন, আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।