Nabadhara
ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় রেকর্ডিও জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখীমারা গ্রামের সমীর ভক্তের বিরুদ্ধে রেকর্ডিও জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে আনিচুর শিকদার গং ও এলাকাবাসী। ৫ ফেব্রুয়ারী (রবিবার) বিকেল ৫ টায় পাখীমারা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী সুজ্জল শিকদার বল্লাহাটি গ্রামের আকবার আলী শিকদারের ছেলে।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ২০২২ সালে অক্টোবর মাসের ১২ তারিখে পাখীমারা গ্রামের কৃষ্ণ প্রসাদ বিশ্বাসের ছেলে সাবেক চেয়ারম্যান নির্মল বিশ্বাসের নিকট থেকে তার নিজ নামে রেকর্ডিও ২ শতক জমি দোকান ঘরসহ এফিডেভিটের খরিদ করেন। কিন্তু অভিযুক্ত মৃত সদানন্দ ভক্তের ছেলে সমীর ভক্ত কোন কাগজপত্র ছাড়াই জোর পূর্বক সেখানে ব্যবসা করছেন। বিষয়টি নিয়ে একাধিকবার থানা প্রশাসন ও ্স্থালীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস হলে সমীর ভক্ত কোন কাগজ দেখাতে পারেন নাই বলে জানান ভুক্তভোগী ও এলাকাবাসী।

এ ঘটনায় শুষ্ঠ বিচার দাবি করে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আনিচুর শিকদারের ভাই সুজ্জল শিকদার ও পিতা আকবার শিকদার জমি দাতা সাবেক চেয়ারম্যান নির্মল বিশ্বাস, স্থাণীয় উকিল মোল্যা, বিল্লাল শিকদার, ফকু মোল্যা ও নিতাই মোন্ডলসহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।