Nabadhara
ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় গৃহবধুকে জবাই করে হত্যা

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোবিন্দপুর গ্রামে এক গৃহবধুকে গলা কেটে জবাই হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত শেফালী বেগম ওরফে আন্না (৪৫) পৌরসভার গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের আলিম শেখের স্ত্রী। পুলিশ সোমবার (৬ ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়ার পৌরসভার গোবিন্দপুর গ্রামের আলিম হাসান শেখের স্ত্রী দু’সন্তাানের জননী শেফালী বেগম প্রতিদিনের ন্যায় মাদরাসা পড়–য়া মেয়ে নাহিদা খানমকে রাতের খাবার দেওয়ার জন্য জা পারুল বেগম কে সংগে নিয়ে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে পাশ^বর্তী খাদিজাতুল কোবরা কওমী মাদরাসা যায়। পরে শেফালী ও তার জা পারুল বেগম সেখান থেকে ফিরে রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে শেফালী বেগম ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয় এবং এক পর্যায়ে জা পারুল বেগম ঘরের পেছনের দরজার ছিটকানি বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শেফালীর রক্তাক্ত দেহ ঘাটের ওপর পড়ে রয়েছে। নিহত শেফালী বেগমের স্বামী আলিম হাসান শেখ বর্তমান জাহাজে কর্মরর্ত অবস্থায় ভারতে রয়েছে। তার একমাত্র ছেলে মেহেদী হাসান বিসিএস মৌখিক পরীক্ষার জন্য ঢাকায় অবস্থান করছিলেন।

এ দিকে নিহত শেফালী বেগমের দেবর আবেদ শেখ (৩৫) অভিযোগ করে বলেন, ‘টাকা ও সোনার জন্য আমার ভাবীকে খুন করা হয়েছে, আমরা এ নৃশংস হত্যাকান্ডের বিচার চাই ’।
এ ব্যাপরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বঠি ও সোনার গহনার ৫টি খালি বক্স জব্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।