Nabadhara
ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

সোহেল রানা বাবু, জেলা প্রতিনিধি, বাগেরহাট
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মামার ঘাট সংলগ্ন ১নং জেটি এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও মোংলা থানা–পুলিশ জানিয়েছে ভোরের দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কুকুরকে কিছু একটা টানাটানি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে আজ সকালেই লাশটি ফেলে রাখা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ কুকুরকে টানাটানি করতে দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য মর্গে প্রেরনের পাশাপাশি এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এবং একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।