Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার  মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে মোহন শেখ নামে একজন নিহত হয়েছে।

এ সময় সংঘর্ষে উভয় গ্রুপের  ১৫ জন গুরুতর আহত সহ বাড়িঘর ভাঙচুর হয়। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে উপজেলার মাধবপুর গ্রামের বিএনপির সমর্থক  শের আলী মাতব্বরের সাথে একই গ্রামের মশিউর রহমান মাতুব্বরের দীর্ঘদিন ধরে সামাজিক ভাবে বিরোধ  চলে আসছিল। তার যে ধরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে  মোহন শেখ  নামের এক জন মারা যায় এবং উভয় গ্রুপের ১৫জন সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।  এ সময় আহতদের উদ্ধার করে শৈলকুপা  উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে  আহতদের মধ্যে আব্বাস নামের একজনের অবস্থা আশংকাজনক হলে দায়িত্বরত  চিকিৎসক  তাকে  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার্ড করে।

এ ব্যাপারে স্থানীয় জাব্বার নামের এক ব্যক্তি জানান দীর্ঘদিন ধরে এই গ্রামে  শের আলী ও মশিউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল তার জের ধরে  আজকে এই ঘটনা ঘটেছে।এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান মাধবপুর গ্রামে সামাজিক  দুই মাতুব্বরের মধ্যে সংঘর্ষের  ঘটনা ঘটে ১ জন মারা গেছে।

বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।