Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে মনিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩–২৯ এপ্রিল)। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল। সঞ্চালনায় ছিলেন মেডিকেল অফিসার ডা. অনিক দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, “স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সুস্থ ও পুষ্টিসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য। পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল বলেন, “শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। অপুষ্টি দূরীকরণে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ জরুরি।”

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বীথি, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, মেডিসিন কনসালটেন্ট সুমন কবির এবং গাইনী ও অবস কনসালটেন্ট ডা. দিলরুবা ফেরদৌস ডায়না।

এ সময় উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. ইয়াসির আরাফাত, মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম, ডা. সুদীপ্ত সেন, ডা. রাফেজা খাতুন, ডা. মারুফা নাসরিন, ডা. মো. মুনীফ মশিয়ার মম, ডা. জয়িতা মন্ডল, ডা. শারমিনা খাতুন স্নেহা, ডা. প্রিয়াংকা দত্ত, ডা. রুবায়েত মাশরুর মাসুক, ডা. সজীব কুন্ডুসহ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, এসএসিএমও (SACMO) এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, পুষ্টি বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি কার্যক্রম জোরদার করা প্রয়োজন। বিশেষ করে শিশুদের সঠিক বৃদ্ধি ও মেধা বিকাশে সুষম খাদ্যের বিকল্প নেই।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা, পরামর্শ প্রদান, মা ও শিশুর স্বাস্থ্যসেবা জোরদারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।