Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শহীদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে মহান ২১শে ফেব্রæয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

প্রথমে স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা, চিতলমারী স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান,ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা সপ্না। এরপর পর্যায়েক্রমে উপজেলা আ’লীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন। উপজেলা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ,মুক্তি যোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রভাতফেরী বের হয় এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়মে মিলিত হয়। র‌্যালিতে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন,সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এছাড়া বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, চরবানিয়ারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, শেরে বাংলা ডিগ্র কলেজ, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামীগসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মহান ২১ শে ফেব্রæয়ারী ওশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের খবর পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।