Nabadhara
ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় সচিব খাজা মিয়াকে সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো যুবলীগের শান্তি সমাবেশ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
মার্চ ১, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী বিএনপি জামাত জোটের নৈরাজ্য সহিংসতা ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারাদেশের ন্যায় কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালি ও শান্তি সমাবেশে মুক্তিযোদ্ধা সচিব মোঃ খাজা মিয়াকে রাজাকার ও বিএনপি-জামাতের দোসর এবং সরকারের চাকর বলে আখ্যা দিয়েছেন নেত্রীবৃন্দ। বিগত ২৬ ফেব্রুয়ারী কলাবাড়ীয়ায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সচিব খাজা মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যের সমালোচনা করে মঙ্গলবার ( ২৮ফেব্রুয়ারী) বিকাল ৪টায় পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশ এ বক্তব্য দেন তারা।

পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম শিকদারের সভাপতিত্বে বক্তারা দেশের অভুতপূর্ব উন্নয়ন, ২০২৪ সালের নির্বাচনের বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন, নড়াগাতি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ফোরকান মোল্যা, সহ-সভাপতি খান শামীম রহমান ওছি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আশিষ ভট্টাচার্য, নড়াগাতি থানা যুবলীগের আহবায়ক মোঃ হাদিউজ্জামান (হাদি), যুগ্ন আহবায়ক মোঃ লিংকন চৌধুরী, নড়াগাতি থানা আ’লীগের সদস্য মোঃ হাসিবুল আলম উজ্জল, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোল্লা মোকাররম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজ সিকদার, নড়াগাতি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম, পহরডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ ইলিয়াস শিকদারসহ উপজেলা ও থানার বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি র‌্যালি বের হয়ে পহরডাঙ্গা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে যুবলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।