Nabadhara
ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পিরোজপুর জেলা জজ আদালতের পিপি ও জিপির শ্রদ্ধা

নবধারা ডেস্ক
মার্চ ৪, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগ পাওয়া পিপি ও জিপিসহ অন্যরা।

আজ শনিবার সরকারী কৌশুলী (জিপি) প্রেমানন্দ হালদার, পাবলিক প্রসিকিউটর(পিপি) সরদার ফারুক আহমেদ,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ আউয়াল মিয়া, সহকারী পাবলিক প্রসিকিউটর নারী শিশু ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিলীপ কুমার মাঝি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য চন্ডীচরণ পাল, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, আইনজীবী নির্মল কান্তি সরকার ও শহীদুল ইসলামসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।