Nabadhara
ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। শুক্রবার সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টায় ফরিদপুর শহরের কোতয়ালি থানাধীন মুসলিম মিশন এর সামনে এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

জানা গেছে শুক্রবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে ফরিদপুরের কোমরপুর এলাকায় অবস্থিত মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম সালেহা বেগম (৬৫)। তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর তালতলা এলাকার বাসিন্দা। তবে মৃতের স্বামীর পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুবাস বা‌ড়ৈই জানান, ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এম এ জলিল বলেন, ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করার চেস্টা অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।