Nabadhara
ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের প্রবাসীর বাড়ীর ওয়াল ভেঙে বৈদ্যুতিক খুঁটি স্থাপন

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
মার্চ ৪, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন মারিয়ালী কলাবাগান এলাকায় ৪ মার্চ শনিবার স্থানীয় প্রভাবশালী জসিম ও নাসির এর নেত্রীত্বে সিঙ্গাপুর প্রবাসী জহিরুল ইসলাম দুলালের বসত বাড়ির বাউন্ডারির ওয়াল ভেঙে বাড়ির প্রবেশ পথে জোর পুর্বক বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেন পল্লিবিদ্যুৎ এর ঠিকাদার সহিদুল ইসলাম@সহিদ।

এব্যাপারে জহিরুল ইসলাম দুলালের বড় ভাই সাংবাদিক হাজী সাইফুল ইসলাম গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম বারাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়, জয়দেবপুরের মারিয়ালী কলাবাগান এলাকার স্থানীয় জসিম উদদীন @জসিম ও নাছির গং, সিঙ্গাপুর প্রবাসী জহিরুল ইসলাম দুলালের বসত বাড়ির বাউন্ডারির ওয়াল ভেঙে বাড়ির প্রবেশ পথে জোর পুর্বক বৈদ্যুতিক খুঁটি স্থাপন করাহয়। দুলালের পরিবারের লোকজন বাঁধা দিতে আসলে স্থানীয় জসিম উদদীন@জসিম তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

এতে করে যেকোন মুর্তহে দুর্ঘটনা ঘটতে পারে বলে দুলালের পরিবার সংঙ্খা বোধ করতেছে। এব্যাপারে গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১,ছায়াবীথি জোনাল অফিসের এজিএম, এর কাছে জানতে চাইলে৷ তিনি জানান,অত্র খুঁটি স্থাপন ও সংযোগ না দেওয়ার জন্য ঠিকাদার শহিীদ কে বলা হয়েছে।এব্যাপারে গাজীপুর পল্লি বিদ্যুৎ-সমিতি-১ ছায়াবীথি জোনাল ডিজিএম বলেন, অভিযোগ পেয়েছি,এই বিষয়ে আমাদের এজিএম,প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।