Nabadhara
ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা, ২ হেলপার নিহত

Link Copied!

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের কাকডাঙ্গা এলাকায় বালি ভর্তি ট্রাকের পিছনে মাছ ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত হয়েছেন।

এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন খুলনা খালিশপুর এলাকার নুর হোসেনের ছেলে পিকআপ ভ্যানের হেলপার ইমন হাসান (২১)।
পুলিশ জানায়, সোমবার (৬ মার্চ) ভোর ৪টার দিকে কাকডাঙ্গা এলাকায় বালি ভর্তি একটি ট্রাক দাড়িয়ে ছিল। এসময় চট্রগ্রাম থেকে আসা খুলনাগামী মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ট্রাক ও পিকআপ ভ্যানের দুই হেলপার ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।