Nabadhara
ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরুর মৃত্যু

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
মার্চ ৬, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার বি-পাটনা গ্রামের তরুন দাশের গোয়ালে আগুন লেগে ২ টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকটি গরু ৭৫ ভাগ পোঁড়া অবস্থায় বেঁচে আছে। ৬ মার্চ ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তরুন দাশ ওই গ্রামের মৃত গজেন্দ্র নাথ দাশের ছেলে।

ভুক্তভোগী তরুন দাশ জানান, রাত সাড়ে ৪টার দিকে বাতরুমে যাওয়ার জন্য উঠে পাশে মেশা গোয়াল ঘরে আগুন দেখে নিজেই নেভানোর চেষ্টা করে। অতঃপর তাদের চিৎকারে আশপাশের লোক এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে দুটো গরু পুঁড়ে মারা যায়। এতে প্রায় ৩ থেকে সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বেলে জানায় ভুক্তভোগী।
কালিয়া পশু হাসপাতালের সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুতালেব জানান বেঁচে যাওয়া গরুটি ৭৫% পুড়ে গেছে। চিকিৎসা চালালে হয়ত বেঁচে যেতে পারে।

নড়াগাতী থানার ওসি তদন্ত আঃ গফুর ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।