Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্মৃতি ফলকে পুষ্পস্তাবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ মার্চ ২০২৩ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে কচুয়া উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুষ্পস্তাবক অর্পণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ সকাল ৯ টায় কচুয়া উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুষ্পস্তাবক অর্পণ করে কচুয়া উপজেলা প্রশাসন ও কচুয়া উপজেলা পরিষদ সহ কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ।

পুষ্পস্তাবক অর্পণ শেষে কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।

কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি মোঃ জাকির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনাব কুমার বিশ্বাস,সমাজ সেবা কর্মকর্তা হাছিবুর রহমান,কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক,পল্লীবিদ্যুতের এজিএম মো: নাজমুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ড,ু কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ সাংবাদিক, উপজেলার সকল দপ্তরের প্রধান, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষক,শিক্ষার্থী সহ বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ।

এছাড়া কচুযা সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ, কচুয়া ডিগ্রি কলেজ সহ উপজেলার বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা ভাবে ঐতিহাসিক ৭ মার্চ ২০২৩ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুষ্পস্তাবক অর্পণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।