Nabadhara
ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে আমাদের গ্রাম প্রকল্পের বিশেষ মেডিকেল ক্যাম্প

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে ৭ই মার্চ ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ওড়াবুনিয়া গ্রামের সাইক্লোন সেল্টারে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।

“আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার”র আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমাদের গ্রাম প্রকল্পের যুগ্ম পরিচালক ডাক্তার উম্মে সানি রিমি, বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র লাল মন্ডল (ডিএল) প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, কাকলী রানী হালদার, তৌফিকুল ইসলাম, শেখ সাদী, ইউপি সদস্য অনিমেষ মন্ডল, অরূপ কীর্তুনীয়া প্রমুখ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েকশত নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু উপস্থিত হয়েছিল। তারা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।