Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে পাঁচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লে. কর্ণেল সৈয়দ হাসান ইকবাল (অবঃ)।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।