Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন শীপ শুরু

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ১০, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে শুরু হয়েছে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন শীপ ২০২২-২৩। ক্রিকেট উপ পরিষদের সভাপিত আয়ুব খান বুলুর সভাপতিত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চ্যাম্পিয়নশীপ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে বীর শ্রেষ্ট নূরমোহাম্মদ ষ্টেডিয়ামে চ্যাম্পিয়নশীপের বেলুন ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী খেলায় সিলেট জেলা ও পিরোজপুর জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টসে জয়লাভ করে পিরোজপুর জেলা সিলেট জেলাকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য লতিফ সরকার, সদস্য এড. আজিজুল ইসলাম, হাফিজুর রহমান সাগর প্রমুখ। আঞ্চলিক পর্বে নড়াইল ভেন্যুতে সিলেট জেলা, মুন্সীগজ্ঞ জেলা, বরগুনা জেলা ও পিরোজপুর জেলা দল অংশগ্রহণ করবে। টুর্মামেন্ট চলবে ১৭ মার্চ পযর্ন্ত ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।