Nabadhara
ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

Link Copied!

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিব বর্ষ হলে রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক ইসরাত জাহান, আহসানুল করিম, অপরাজিতা প্রকল্প সমন্বয়কারী সুভল ঘোষ টুটুল, জেলা প্রোগ্রাম সম্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু ও সমন্বয়কারী শিল্পী আক্তার প্রমূখ।

সভায় বক্তাগণ রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ কার্যকরী করার বিষয়ে আলোকপাত করেন। মতবিনিময় সভায় ইউনিয়ান পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যগণ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের স্বার্থে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়ানোর অনুরোধ জানান।###

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।