Nabadhara
ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার চরদৌলতপুর সর্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ১৩, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীর তীরে অবস্থিত ইতনার চর-দৌলতপুর (মালোপাড়া) সর্বজনীন দুর্গামন্দির। মন্দির চত্বরে মহানাম যজ্ঞ ২য় বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ।

মহানাম যজ্ঞানুষ্ঠানে দেশের নাম করা ৭টি কীর্ত্তণীয়া দল কৃঞ্চনাম সূধা পরিবশেন করছে। দলগুলো হলো শিবসংঘ সম্প্রদায় সাতক্ষীরার, প্রভুজী সম্প্রদায় গোপালগঞ্জ,আদি-গোবিন্দ সম্প্রদায় পাইকগাছা,খুলনা।

জয় মা অষ্টসখি সম্প্রদায় বটিয়াঘাটা,খুলনা,রাইধনী সম্প্রদায় ঝিনাইদহ, স্বর্গীয়া সন্ধ্যারানী সস্প্রদায় নড়াই,গৌর গিরিধারী মন্দির সস্প্রাদয় ইতনা,নড়াইল । প্রতিদিন কয়েক হাজার ভক্তপ্রাণ মানুষ কৃঞ্চনাম শ্রবণ করছে। পাশাপাশি তাদের নিরামিষ ভোজনেরও ব্যবস্থা রয়েছে।

গত শনিবার শ্রীমদ্ভাগবত পাঠ ও নামযজ্ঞের শুভ অধিবাস কীর্ত্তণ ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে ২দিন ব্যাপি অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। এই ধর্মীয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সস্পাদক ও ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান। চর-দৌলতপুর (মালোপাড়া) সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতি বিমল কুমার সেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, চিত্রকর নারান চন্দ্র বিশ্বাস, বিজন কুমার সেন, প্রশান্ত বিশ্বাস, উজ্জল বিশ্বাস, সরজিত বিশ্বাস, কুমারেশ বিশ্বাস, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বিদুৎ সেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।