Nabadhara
ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় হরিণের মাংস সহ ২ জন আটক

Link Copied!

মোংলার নারিকেলতলা এলাকা থেকে হরিণের মাংস সহ দুইজনকে আটক করেছে স্থানীয়রা।সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলা এলাকা থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নারিকেলতলা আবাসনের সুলতান শরীফের ছেলে ভ্যানচালক চালক মোঃ বেল্লাল শরীফ (৩২) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রি মোঃ সাদ্দাম হোসেন (৩২)।

স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন মল্লিক জানান, গাঁজা নিয়ে কেউ একজন পালাচ্ছে এমন খবর পেয়ে আমি দ্রুত নারিকেলতলার ছোট ব্রীজের গোড়ায় এসে মটরগাড়ি থামিয়ে এদের তল্লাশি করলে তাদের কাছ থেকে হরিণের মাংস পাই। তাদের কাছ থেকে পাওয়া মাংসের পরিমান প্রায়১৯ কেজি। পরে মোংলা থানা পুলিশকে খবর দিলে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সততা স্বীকার করে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।