বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ২০২৩-২০২৪ সালের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলের মনোনীত প্রার্থী :
নির্বাচনে সভাপতি পদে সমিতির ৭ বারের সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন এবং সম্পাদক পদে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেয়া হয়েছে।
সম্পাদকীয় অন্যান্য পদে নীল প্যানেলের মনোনীত প্রার্থীরা হলেন সহ সভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু ও অ্যাডভোকেট সরকার তাহমিনা সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট রেজাউল করিম, সহ সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও অ্যাডভোকেট মোঃ আবদুল করিম।
এছাড়া সদস্য পদে অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট ফজলে এলাহী অভি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রাসেল আহমদ, অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলাল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২৪ বর্ষের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

