Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মডেল মসজিদ উদ্ভোধনী অনুষ্ঠানে শেখ হেলালউদ্দিন এমপি’র অংশগ্রহন

Link Copied!

বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী ইসলামী ফাউন্ডেশনের প্রস্তাবিত সারা দেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ৩য় পর্যায়ের ৫০টি মডেল মসজিদের আজ উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সব মসজিদের উদ্বোধন ঘোষণা করেন।

এরই অংশ হিসেবে ইসলামি ফাউন্ডেশন বাগেরহাট জেলা অফিস এর আয়োজনে আজ বাগেরহাটের ফকিরহাটে কেন্দ্রীয় মডেল মসজিদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার কে এম আরিফুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের বিপুল সংখ্যক জনগন এতে অংশ নেয়। উল্লেখ্য নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত মডেল মসজিদ টি ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।