Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে পল্লী চিকিৎসা সনদ নিয়ে অপারেশনের দায়ে একজনের কারাদন্ড

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে মোঃ দেলোয়ার হোসেন নামের এক পল্লী চিকিৎসককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পল্লী চিকিৎসকের সনদ নিয়ে নিয়মবর্হির্ভুতভাবে পাইলস ও পলিপাস সহ বিভিন্ন রোগের অপারেশন করার অপরাধে এই দন্ডাদেশ প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রোহান সরকার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। সেই সাথে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক রোহান সরকার বলেন, পল্লী চিকিৎসকের সনদ নিয়ে দেলোয়ার হোসেন নামের এ ব্যাক্তি বেশ কয়েক বছর ধরে বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ উপজেলায় চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এ আগেও অভিযান চালিয়ে তাকে জেল-জরিমানা করা হয়েছিলো, কিন্তু তিনি জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় তার অপচিকিৎসা চালিয়ে যেতে থাকেন। তিনি মূলত একজন পল্লী চিকিৎসক। ওই সনদ দিয়ে তিনি পাইলস, অর্শ, ভগন্দার, গেজ ও নাকের পলিপাস সহ বিভিন্ন রোগের অপারেশনে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার পরিচয় দিয়ে থাকেন এবং অপারেশন করেন। অভিযানের সময়ে বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।