Nabadhara
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় প্রিমিয়ার ব্যাংকের উদ্ধোধন

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ২০, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় প্রিমিয়ার ব্যাংকের ২২৪ তম লোহাগড়া বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯মার্চ) দুপুরে লোহাগড়া গুড় পট্রির পাশে রোকেয়া ভবনের ২য় তলায় এ ব্যাংকের উদ্ধোধন করা হয়। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারি সমবায় সমিতি লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

এসময় আরো বক্তব্য রাখেন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের লোহাগড়া শাখার ম্যানেজার মোল্যা মারুফ হাসান,লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, গেপালগঞ্জ আওয়ামীলীগের সিনিয়র উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এর সম্পাদক মাসুদুর রহমান, লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ইবাদত শিকদার প্রমুখ। এছাড়া সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, বাজারের ব্যবসায়ী, গ্রাহক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।