Nabadhara
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ক মতবিনিময় সভা

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ২০, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে বিশ্ববিদ্যলয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের মাল্টিপারপাস হলে রবিবার (১৯মার্চ) বিকালে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া।

নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ শাহানারা বেগম, সরকারি ভিক্টারিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।

নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা নিয়ে ধারণাপত্র পাঠ করেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া। তিনি জানান, মুজিব-ইন্দ্রা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয় ইতিমধ্যে ভারত-বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফলপ্রসু আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নড়াইলে মুজিব-ইন্দ্রা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশের শিক্ষা খাত আরো একধাপ এগিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।