Nabadhara
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণাকে সামনে রেখে প্রধানমন্ত্রী কতৃক মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একক গৃহ উদ্বোধন ও হস্তান্তর সংক্রান্ত এক প্রেস ব্রিফিং বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রেস ও মিডিয়া কর্মীদের এ বিষয়ে ব্রিফ করেন।

ব্রিফিং এ তিনি জানান এই পর্যায়ে জেলায় ৯ টি উপজেলায় মোট ৬৯৬ টি গৃহ গৃহহীনদের মাঝে বিতরণ করা হবে। এর মধ্যে সদরে ৪৪টি, কচুয়ায় ১০টি, চিতলমারীতে ৩২টি, মোল্লাহাটে ৮৩টি, ফকিরহাটে ৭৫টি, মোংলায় ২২০টি, রামপালে ২০টি, মোড়েলগঞ্জে ১৩৭টি এবং শরণখোলায় ৭৫টি গৃহ রয়েছে। এই সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ জেলায় কর্মরত অর্ধশতাধিক মিডিয়া কর্মী এতে অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।