Nabadhara
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

Link Copied!

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি সবার জন্য বাসস্থান “ কেউ গৃহহীন থাকবেনা। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আগামী ২২ মার্চ ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহজহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে চিতলমারী উপজেলায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
তিনিজানান, আগামী ২২ মার্চ সারা দেশের ন্যায় চিতলমারী উপজেলায় ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতক করে জমির কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়নসহ নতুন ঘর হস্তন্তর করা হবে। প্রতিটি ঘরে নির্মান ব্যায় দুই লক্ষ ৮৪হাজার ৫শ’ টাকা ।এপর্যন্ত এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতক জমিসহ দ্বিকক্ষবিশিষ্ট একটি করে সেমি পাকা ঘর প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল,সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপনা, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, পিআইও অপূর্ব দাস,উপজেলা আ’লীগ সভাপতি মো: বাবুল হোসেন খান,হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শ্হাীন, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েলসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।