Nabadhara
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গাঁজাসহ ১৩ মামলার আসামি আটক

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ২০, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ১৩টি মামলার আসামি গাঁজাসহ মাদক ব্যবসায়ি সাগর দাসকে (৪০)আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (১৯ মার্চ) গভীর রাতে নড়াইল সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে আটক করা হয়। সে পেশায় ভ্যান চালক নড়াইল সদর উপজেলার কুড়িগ্রামের মৃত বসন্ত দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ওসি ডিবির তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল নড়াইল সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে সাগর দাসকে তিনশ গ্রাম গাঁজসহ আটক করা হয়। সাগর দাসের নামে নড়াইল সদর থানায় ১২টি মাদক মামলা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ টি মামলা রয়েছে।

নড়াইলের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।