Nabadhara
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ২০, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করায় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়।

সোমবার (২০ মার্চ) দুপুরে নড়াইল সদর উপজেলার চৌরাস্তা মোড় ও রুপগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার সদস্যরা সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আসলাম ডিম ভান্ডার ১ হাজার টাকা, মেসার্স কৃষ্ণ ষ্টোর ১ হাজার টাকা, মেসার্স ঘোষ সুইটস ৫০০ টাকাসহ মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।