Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
মার্চ ২১, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী আউস বীজ-সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপস্থিত প্রান্তিক চাষীদের মাঝে নড়াইল-১ এর সাংসদ বি.এম কবিরুল হক মুক্তি এ সার ও বীজ বিতরণ করেন। এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ বীজ প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় ও ইউএনও কালিয়া রুনু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নিরী, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মসিউল হক মিটু প্রমুখ।

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ২৩ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে মোট ৩হাজার ৫শত প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।