পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে” আদর্শ পাংগাশিয়া “নামক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যেগে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার ধোপারহাট বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে পৌছে দেয়া হয় ইফতার সামগ্রী। এসময় গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জনাব নুরুল হুদা ও মোঃ বেলায়েত হোসাইন। অন্যান্যদের মধ্যে সাবেক সিনিয়র এডমিন মোঃ সোহাগ দফাদার। সাংবাদিক মোঃ জসিম উদ্দিন ,আরিফুজ্জামান মিলন,মোঃ শাহজাহান, মোঃ আরাফাত হোসেন,মোঃ নাইম খান ও বর্তমান (এডমিন প্রচার) শ্রাবন ইসলাম বেলাল। ঘরে ঘরে ইফতার সামগ্রী পেয়ে খুশীতে আত্মহারা অসহায় ও দুস্থ মানুষ। অনুভুতি ব্যক্ত করতে গিয়ে মোঃ হানিফ মোল্লা বলেন -এভাবে ঘরে ঘরে ইফতার এর আগে কেউ দেয়নি।দীর্ঘদিন বিছানায় পরে আছি কেউ খোঁজ রাখেনা,আল্লাহ আপনাদের ভালো রাখুন।
উল্লেখ্য ২০১৭ সাল থেকে “আদর্শ পাংগাশিয়া ” অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরন সহ ইদ ও শীতের মৌসুমে শীতবস্ত্র বিতরন করে আসছে।এলাকার যুবক,চাকুরিজীবী ও ছাত্রদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের মূল লক্ষ্য হলো ” ক্ষুধা ও ভিক্ষুক মুক্ত আদর্শ পাংগাশিয়া গঠন “বর্তমানে কার্যক্রম বেগবান করার ক্ষেত্রে সহায়তা করেছেন সম্মানিত উপদেষ্টাগন,বর্তমান এডমিন প্যানেল ও গ্রুপের সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

