কচুয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালিত করে ১টি মামলায় জরিমানা আদায় করেন কচুয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মো: জাকির হোসেন।
দুপুরে কচুয়া বাজারে ১টি কম্পিউটারের দোকানে ভুয়া এনআইডি কার্ড বানিয়ে ও ভুয়া সনদপত্র বানিয়ে বিক্রি হচ্ছে এরুপ সংবাদের ভিত্তিতে মাসুদ রানা নামক এক কম্পিউটার ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা উক্ত সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মো: জাকির হোসেন । এসময় সরকারি আদেশ অমান্য করার অপরাধে ১৮৬০ সনের ১৮৮ ধারায় তার বিরুদ্ধে ৫শত টাকা জরিমানা আদায় করেন ও ভবিষ্যতে এরুপ কাজ আর করবে না বলে মুচলেখা রেখে ছেড়ে দেন উক্ত ভ্রাম্যমান আদালত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

