Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুই দিনব্যাপী কৃষি ঋণ মেলা শুরু

Link Copied!

বাগেরহাটে দুই দিনব্যাপী কৃষি ঋণ মেলা শুরু হয়েছে।১১ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা

পরিষদ অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মেলার উদ্বোধনী দিনে প্রান্তিক কৃষকদের হাতে বিভিন্ন ব্যাংকের কৃষিঋণের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড বাগেরহাট অঞ্চলের ডিজি এম মানস কুমার পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ।
দু’দিন ব্যাপি এ কৃষিঋণ মেলায় ২২টি ব্যাংকের শাখা অংশগ্রহণ করছে। প্রথমদিন এ মেলায় ব্যাংক কর্মকর্তারা কৃষকদের কৃষি ঋণ বিষয়ে পরামর্শ দেন।

আগামিকাল বুধবার ২য় দিনে স্টল মূল্যায়ন, কৃষিঋণ বিতরণ, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলা শেষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।