Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারী আটক

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর সেলসম্যান ইমদাদুল হক (২২) কে ৪ লাখ টাকাসহ ছিনতাই করে পালানোর সময় প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-খ ১২-০০৪৯) চার ছিনতাইকারীকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার কাশালিয়া ইউনিয়নের চকসিং নয়াকান্দি থেকে তাদের আটক করা হয়।

মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপেজলার রাহুথড় থেকে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর সেলসম্যান ইমদাদুল হককে ছিনতাইকারীরা ধরে প্রাইভেটকারে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে তারা দ্রæত প্রাইভেটকার নিয়ে স্থান ত্যাগ করার সময় উপজেলার চকসিং নয়াকান্দি নামক স্থানে থেকে জনসাধারণ তাদের আটক করে। পরে থানায় সংবাদ দিলে মুকসুদপুর থানার এস আই মো: মোসলেমউদ্দীন ও এস আই শাহারিয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। আটককৃত ছিনাতাই কারীরা হলো মুকসুদপুর উপজেলার পশারগাতী গ্রামের দেলোয়ার শেখের ছেলে নিজাম শেখ (২৫), তার ভাই মেহেদী শেখ (২২), মাদারীপুর সদরের ফেরদৌস (৩৫) এবং গাজীপুরের টুঙ্গীর জাহাঙ্গীর (৩২) ।

মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর মুকসুদপুর ব্রাঞ্চ ম্যানেজার মারুফ শেখ জানান, কোম্পানীর সেলসম্যান ইমদাদুল হককে চার লাখ টাকাসহ ছিনতাইকারীরা তুলে নিয়ে যায়। পরে থানা পুলিশ স্থানীয়দের সহয়াতায় তাদের আটক করেছে।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, নগদ এর সেলসম্যান কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার বিভিন্ন বাজারের এজেন্টদের নিকট টাকা বিলু করে ফেরার পথে ছিনতাই কারীরা তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় চার ছিনতাইকারীকে আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।