Nabadhara
ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ইয়াবা ও গাজাসহ আটক ৪

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
মে ১৪, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় ইয়াবা ও গাজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। পুলিশ জানায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই দেব কুমার দাস ও এসআই তৌকির আহেমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল আসামী ১। মহীন শেখ (২২), পিতা-আলতাফ শেখ, সাং- চরকাঠি, থানা-কচুয়া, জেলা- বাগেরহাটকে কচুয়া থানাধীন খলিশাখালি সাকিনস্থ সাইন বোর্ড মোড়স্থ জনৈক মাহফুজুর রহমান এর মৎস্য আড়ৎ এর দক্ষিণ পূর্ব পাশের্^ ঢালাই রাস্তার উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে ১০ পিচ ই্য়াবা সহ আটক করে। এসআই মোঃ তৌকির আহমেদ, এএসআই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া থানাধীন মাদারতলা সাকিনস্থ জোবাই ব্রিজের উপর থেকে ৫১ গ্রাম গাজা সহ আসামী ১। হাসান শেখ (২৪), পিতা- মুজিবর শেখ, সাং- মাদারতলা, থানা- কচুয়া, জেলা- বাগেরহাটকে গতকাল বিকাল ৩টা ০৫ মিনিটে আটক করে।এসআই সুমন মন্ডল, এসআই কাজী জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ আশরাফুজ্জামান, এএসআই জ্যোতির্ময় ফৌজদার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী ১। মোঃ নাজমুল শেখ (২৮), পিতাঃ মৃত মোশারফ শেখ, সাং- টেংরাখালী, থানা- কচুয়া, জেলা বাগেরহাট কে গতকাল রাত ১০টা ১০ মিনিটে ৫২ গ্রাম গাঁজা সহ কচুয়া থানাধীন টেংরাখালী গ্রামস্থ মন্ডল বাড়ীর রাস্তার সামনে ব্রীজের উপর থেকে ধৃত করে।এছাড়াও এসআই মোঃ আবুল হাশেম, এএসআই মোঃ ইকবাল হোসেন, এএসআই মোঃ মুজিবুর রহমান গত ১৩ মে রাত ১০টা ২০মিনিটে আসামী ১। লিপন কুমার গুহ (৩৪), পিতা- সমর কুমার গুহ, মাতা- সন্ধ্যা রানী গুহ, সাংÑ ধলনগর, থানা- কচুয়া, জেলা- বাগেরহাটকে কচুয়া থানাধীন ধলনগর সাকিনস্থ জনৈক আলতাফ মোল্লা এর চায়ের দোকানের সামনে থেকে গাজা সহ আটক করে।

এ ব্যাপারে কচুয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় ১টি ও ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারার ৩টি মামলা হয়েছে। মামলা নং-০৫,০৬,০৮ ও ০৯।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।